দীর্ঘ ১০ বছর ধরে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে কৃষক ছবেদ আলীর পরিবার
তিন বেলা ভাতই খাইতে পারি না বাজান (বাবা)। সেমাই,চিনি, নতুন জামা কাপড় কিনবো কি দিয়ে? পরের জমিতে কাজ করে যে কয়টা টাকা পাই তা ছেলেদের ওষুদ কিনতেই শেষে হয়ে যায় - এভাই কথা গুলো বলে কেঁদে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি- বানিয়ারী গ্রামের বৃদ্ধ কৃষক ছবেদ আলী (৭০)। তিনটি ছেলে পঙ্গু থাকার কারনে দীর্ঘ ১০ বছর ধরে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে এই পরিবারটি।
জানাগেছে,ছবেদ আলীর ছেলে তিনটি জন্ম থেকে পঙ্গু নয়। সমাজের আর দশটি শিশুর মতো এরাও এক সময় ছিল সুস্থ্য সবল। অন্যান্য শিশুর মতো এরাও এক সময় প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করেছে। প্রতিটি পঙ্গু ছেলে ১০-১২ বছর পর্যন্ত স্বাভাবিক ভাবে চলাফেরা ও খেলাধুলা করেছে বলে জানিয়েছেন ছবেদ আলী। এর পর কোন এক অজানা রোগে ফুট ফুটে তিনটি শিশুর হাত পা শুকিয়ে যেতে থাকে। প্রথমে এলাকার চিকিৎসকের কাছে তাদের চিকিৎসা করায়। কোন ফল না পেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও কোন ফল হয়নি। ছবেদ আলীর ধারনা উন্নত চিকিৎসা করাতে পারলে ছেলে ইস্রাফিল (২৬),ইজাবুল (২৩),এনামুল (১৭) সুস্থ্য হয়ে উঠতো।
পঙ্গু তিন ছেলের চিকিৎসার খরচ যোগাতে জমি জমা যা ছিল বিক্রি করে তারা এখন নিঃস্ব। তার পরেও ছবেদ আলী ছেলেদের চিকিৎসা করাতে চায়।এ ব্যাপারে দেশের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
অপর দিকে ছবেদ আলীর আছমা খানম নামে একটি বিবাহ যোগ্য মেয়ে রয়েছে। মেয়েটি সুস্থ্য-স্বাভাবিক ভাবে জীবন যাপন করছে বলে জানিয়েছেন ছবেদ আলীর স্ত্রী। তিনটি ছেলে পঙ্গু থাকার কারনে কোন ছেলে মেয়েটি বিবাহের আসছে না। মেয়েটি এখন ছবেদ আলীর গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।
আপডেট - ১: আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা ছবেদ আলীর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। আপনারা যারা ছবেদ আলীর সাথে কথা বলতে চান তারা ফোন করতে পারেন – 01747774734 এই নাম্বারে; আর যারা আর্থিক সাহায্য করতে চান তারা এই নাম্বারে বিকাশ করতে পারেন – 01925781075 (বিকাশ এর নাম্বারটি তার বড় ছেলে ইব্রাহিমের)।
আপডেট: ২ ছবেদ আলীর সাথে যোগাযোগের মাধ্যম সংগ্রহে যিনি আমাদের একান্তভাবে সহায়তা করেছেন তিনি হলেন - গোপালগঞ্জ.নেট (http://gopalgonj.net) পত্রিকার সম্পাদক ইলিয়াস হক। তার ফোন নাম্বার: ০১৭২৭৭৩৯৭৩১। তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ!
বি.দ্র; আর্থিক সাহায্য করার আগে সবাই একটু যাচাই করে নিবেন। আমরা ছবেদ আলীর সাথে কথা বলেছি। ওনাকে বিভিন্নভাবে কথার মারপ্যাচে বিভিন্ন প্রশ্ন করেছি। উনি সঠিকভাবেই সব উত্তর দিয়েছেন। তারপরও আপনারা আর্থিক সাহায্য করার আগে ফোন করে একটু যাচাই করে নিবেন।
দীর্ঘ ১০ বছর ধরে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে কৃষক ছবেদ আলীর পরিবার
উত্তরমুছুনতিন বেলা ভাতই খাইতে পারি না বাজান (বাবা)। সেমাই,চিনি, নতুন জামা কাপড় কিনবো কি দিয়ে? পরের জমিতে কাজ করে যে কয়টা টাকা পাই তা ছেলেদের ওষুদ কিনতেই শেষে হয়ে যায় - এভাই কথা গুলো বলে কেঁদে ফেললেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি- বানিয়ারী গ্রামের বৃদ্ধ কৃষক ছবেদ আলী (৭০)। তিনটি ছেলে পঙ্গু থাকার কারনে দীর্ঘ ১০ বছর ধরে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে এই পরিবারটি।
জানাগেছে,ছবেদ আলীর ছেলে তিনটি জন্ম থেকে পঙ্গু নয়। সমাজের আর দশটি শিশুর মতো এরাও এক সময় ছিল সুস্থ্য সবল। অন্যান্য শিশুর মতো এরাও এক সময় প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া করেছে। প্রতিটি পঙ্গু ছেলে ১০-১২ বছর পর্যন্ত স্বাভাবিক ভাবে চলাফেরা ও খেলাধুলা করেছে বলে জানিয়েছেন ছবেদ আলী। এর পর কোন এক অজানা রোগে ফুট ফুটে তিনটি শিশুর হাত পা শুকিয়ে যেতে থাকে। প্রথমে এলাকার চিকিৎসকের কাছে তাদের চিকিৎসা করায়। কোন ফল না পেয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও কোন ফল হয়নি। ছবেদ আলীর ধারনা উন্নত চিকিৎসা করাতে পারলে ছেলে ইস্রাফিল (২৬),ইজাবুল (২৩),এনামুল (১৭) সুস্থ্য হয়ে উঠতো।
পঙ্গু তিন ছেলের চিকিৎসার খরচ যোগাতে জমি জমা যা ছিল বিক্রি করে তারা এখন নিঃস্ব। তার পরেও ছবেদ আলী ছেলেদের চিকিৎসা করাতে চায়।এ ব্যাপারে দেশের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন।
অপর দিকে ছবেদ আলীর আছমা খানম নামে একটি বিবাহ যোগ্য মেয়ে রয়েছে। মেয়েটি সুস্থ্য-স্বাভাবিক ভাবে জীবন যাপন করছে বলে জানিয়েছেন ছবেদ আলীর স্ত্রী। তিনটি ছেলে পঙ্গু থাকার কারনে কোন ছেলে মেয়েটি বিবাহের আসছে না। মেয়েটি এখন ছবেদ আলীর গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।
আপডেট - ১:
আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমরা ছবেদ আলীর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। আপনারা যারা ছবেদ আলীর সাথে কথা বলতে চান তারা ফোন করতে পারেন – 01747774734 এই নাম্বারে; আর যারা আর্থিক সাহায্য করতে চান তারা এই নাম্বারে বিকাশ করতে পারেন – 01925781075 (বিকাশ এর নাম্বারটি তার বড় ছেলে ইব্রাহিমের)।
আপডেট: ২
ছবেদ আলীর সাথে যোগাযোগের মাধ্যম সংগ্রহে যিনি আমাদের একান্তভাবে সহায়তা করেছেন তিনি হলেন - গোপালগঞ্জ.নেট (http://gopalgonj.net) পত্রিকার সম্পাদক ইলিয়াস হক। তার ফোন নাম্বার: ০১৭২৭৭৩৯৭৩১। তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ!